মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

শিরোপা ধরে রাখার মিশনে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ল্যাতিন আমেরিকার আরেক দল ইকুয়েডর। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি লিওনেল স্ক্যালোনির। লিওনেল মেসি যোগ দেয়ায় দল নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ। মনোমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

একটা স্বপ্নের ঘোর যেন এখনও কাটছে না আর্জেন্টাইনদের। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে গেলো বছর লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠার মধ্য দিয়ে। শিরোপা ধরে রাখার মিশনে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।


ল্যাতিন আমেরিকা অঞ্চলে প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর। যাদের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নরা স্বাভাবিক ভাবেই ফেবারিট থাকবে। তবে মহাদেশীয় প্রতিপক্ষরাও জায়ান্ট কিলার। গেলো বিশ্বকাপে খেলেছে মূল পর্বে। যেকোনো দলকে ভড়কে দিতে পারে তাদের দিনে। তাই মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনিকে থাকতে হবে বাড়তি সতর্ক।
ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের একাদশ নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টিনা। গেলো বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আচমকা হেরে ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। তবে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে হারেনি লিওনেল মেসিরা। জয়ের ধারা অব্যহত রাখতে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন স্ক্যালোনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category