মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বকাপের ক্যাম্প দেশেই করার পরিকল্পনা বিসিবির

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৩ Time View

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবেন একজন মনোবিদ। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগেই নিয়োগ চূড়ান্ত করবে বিসিবি। জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের বিবেচনায় আছে মেগা ইভেন্টে টাইগার স্কোয়াডে একজন মেন্টর নিয়োগের বিষয়টিও। আপাতত ব্যস্ত সূচির জন্য ভারতে নয়, বিশ্বকাপের ক্যাম্প দেশেই করার পরিকল্পনা করছে বিসিবি।

বিশ্বকাপ শুরু হতে বাকি নেই ৬ মাস। মেগা ইভেন্ট সামনে রেখে এরই মধ্যে মেগা পরিকল্পনা করছে বিসিবি। বিশ্বকাপের আয়োজক ভারত। তাই সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডের। কিন্তু বিশ্বকাপের সূচিই যেখানে চূড়ান্ত করতে পারেনি আয়োজকরা, সেখানে বাংলাদেশের জন্য ক্যাম্পের ভেন্যু বরাদ্দ দেয়াটা কঠিনই বটে। তাই ভারতে গিয়ে ক্যাম্পের পরিকল্পনা থেকেও সরে এসেছে বিসিবি।


ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ভারতে গিয়ে ক্যাম্প করা অনেক কঠিন। ফলে আমাদের ক্যাম্পটা বাংলাদেশেই হবে। আফগানিস্তান সিরিজের পর থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বড় একটা সময় আছে আমাদের হাতে। সে সময়টা আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই। তখন আমরা যে ক্যাম্পটা করব, সেটাই হবে বিশ্বকাপের ক্যাম্প।’

বিশ্বকাপ সামনে রেখে অনেক দলই কিংবদন্তী ক্রিকেটারদের মেন্টর হিসেবে দলের সঙ্গে রাখে। যদিও বাংলাদেশ দলে এর প্রচলন নেই। কিন্তু এবারের বিশ্বকাপে সেই রীতি ভাঙতে পারে বিসিবি। তবে চূড়ান্ত হয়েছে মনোবিদ নিয়োগের বিষয়টি।জালাল ইউনুস বলেন, ‘আমাদের সবার একসঙ্গে বসে ঠিক করতে হবে আমাদের মেন্টরের প্রয়োজন আছে কিনা। আগে আমাদের পরিকল্পনা ছিল, ভারতের কোনো সাবেক ক্রিকেটারকে আনতে পারি আমরা। তবে এখন তা হচ্ছে না। ফলে আয়ারল্যান্ড সিরিজের পরে একজন মেন্টর আমাদের দলে যোগ দেবে।’প্লেয়ার ড্রাফটের পর আইপিএল থেকে তাসকিনকে চেয়েছিল বিসিসিআই। কিন্তু বর্তমান দেশ সেরা পেসারকে ছাড়েনি বিসিবি। বোর্ডের অনুরোধে সাকিব-লিটনও জাতীয় দলের দায়িত্ব শেষ করে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই তিনজনকেই আর্থিকভাবে পুরস্কৃত করেছে ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category