মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য আরেকটি ধাক্কা

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ Time View

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে রোববার (১২ ফেব্রুয়ারি)। তার আগে বড় হারের সঙ্গী হলো নিগার সুলতানা জ্যোতিরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫২ রানের ব্যবধানে হেরেছে তারা। আগের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে টাইগ্রেসরা হেরেছিল ৬ উইকেটে।

স্টেলেনবোশে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করেছিল ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

আগে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। ৩৫ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল জ্যোতি বাহিনী। এরপর ভারতের ত্রাণকর্তা হয়ে আবির্ভুত হন রিচা ঘোষ। শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। মাঝে ৫৬ বলে খেলেন ৯১ রানের দুর্ধর্ষ এক ইনিংস। তাকে চমকৎকার সঙ্গ দেন জেমিমাহ রদ্রিগেজ।

রদ্রিগেজ ২৭ বলে ৪১ রান করে আউট হন জাহানারা আলমের বলে। ভারতের হয়ে বাকিদের মধ্যে পূজা ১৩, ইয়াস্তিকা ভাটিয়া ১০ ও হারলিন দেওল ১০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট পান জাহানারা, সালমা খাতুন ও মারুফা আক্তার।

জবাব দিতে নেমে নিগার সুলতানা, মুর্শিদা ও শামিমা ছাড়া কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। সুলতানা ৪০, মুর্শিদা ৩২ ও শামিমা ১৫ রান করে। বাকিদের মধ্যে রিতু মনি ১১ করলেও আর কেউই দশের ঘর পেরুতে পারেননি। ভারতের হয়ে দেবিকা বৈদ্য নেন ২ উইকেট। একটি করে উইকেট পান রাজেশ্বরি, অঞ্জলি, দিপ্তী ও রাধা যাদব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category