মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ ঢাকায়

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

ঢাকা এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোরে তাকে বহন করা প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় এনেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি জানান, ঢাকায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন মার্টিনেজ। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন তিনি।

মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা তার সঙ্গে পরিচয় হচ্ছে না মার্টিনেজের।

অথচ এই উন্মাদনার কথা জেনেই বাংলাদেশে আসার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা আসার খবর নিশ্চিত করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category