শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশাল ব্যবধানে বিসিবি একাদশকে হারিয়েছে আয়ারল্যান্ড

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩২৮ Time View

তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। ৩টি ওয়ানডে, সমানসংখ্যক টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। যেখানে ইয়াসির আলির নেতৃত্বাধীন দলকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ডিএল মেথডে ইয়াসিরদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রানের। জবাব দিতে নেমে ১৮১ রানে অলআউট হয় তারা।

বুধবার (১৫ মার্চ) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ইয়াসির আলি। উদ্বোধনী জুটিতে ৫৩ রান করে আইরিশ শিবির। ৩২ বলে ৩০ রানের ইনিংস খেলে রেজাউর রহমান রাজার বলে প্যাভিলিয়নে ফেরেন স্টিফেন দোহেনি। অ্যান্ডি বালবার্নির সঙ্গে ঠিক আরও ৫৩ রানের জুটির পর বিদায় নেন আরেক ওপেনার পল স্টার্লিং। তবে তিনি সৌম্য সরকারের বলে বোল্ড হওয়ার আগে হাফসেঞ্চুরি তুলে নেন। ৫০ বলে তার ব্যাট থেকে আসে ৫৪ রান।

ব্যক্তিগত ১৭ রানে বালবার্নি মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে আকবর আলিকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯ রানে বিদায় নেন হ্যারি টেক্টর। এরপর হাল ধরেন কার্টিস ক্যাম্ফার। ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে ছিলেন তিনি। ৪৯ বলে তার ব্যাট থেকে আসে ৭৫ রানের ঝলমলে ইনিংস। তাতে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার।

কার্টিসকে কিছু সময়ের জন্য লর্কান টাকার ও পরে সঙ্গ দেন গ্যারেথ ডেলানি। টাকার ১৯ ও ডেলানি করেন ৩৬ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পান রাজা ও রিশাদ। একটি উইকেট পান সৌম্য।

জবাব দিতে নেমে সৌম্য সরকার ও জাকির হাসান মিলে ৩৫ রানের জুটি গড়েন। জাকির ১৮ রানে বিদায় নিলেও সৌম্য হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন। ৪৬ বলে সৌম্য করেন ৪৮ রান। আশফাক আহমেদ রোহান ১৮, শামিম হোসেন ৩৫, আকবর আলি ২৬ ও রিশাদ হোসেন ১৭ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ম্যাকব্রাইন। মার্ক অ্যাডায়ার নেন ২ উইকেট। বাকিদের মধ্যে একটি করে উইকেট পান গ্রাহাম হুম, ফিওন হ্যান্ড, ম্যাথুও, ডেলানি ও টেক্টর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category