মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বিরতি নিতে চাই: রণবীর কাপুর

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৮৮ Time View

সঞ্জু মুক্তির পর প্রায় চার বছর রুপালি পর্দা থেকে দূরে ছিলেন রণবীর কাপুর। ২০২২ সালে রণবীরের দুটি ছবি মুক্তি পায়: ‘শামশেরা’ আর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিবা’। সঙ্গে তিনি ‘রকেট গ্যাং’ ও ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে ক্যামিও করেছেন। অভিনেতা সম্প্রতি শেয়ার করেছেন যে তার পরবর্তী দুটি ছবি মুক্তির পর, তিনি একজন অভিনেতা হিসেবে কোথায় দাঁড়িয়েছেন তা দেখার জন্য বিরতি নিতে চান।

২০২২ সালে যে রণবীরের একাধিক সিনেমা হলে এসেছে তা নয়, সঙ্গে তিনি বিয়ে করেছেন আর বাবাও হয়েছেন। এখন আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে করছেন সংসার। সঙ্গে মেয়ে রাহার দায়িত্বও তো রয়েছে কাঁধে। তার লাভ রঞ্জন পরিচালিত রম-কম ‘তু ঝুটি ম্যায় মাক্কর’ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে জুটি বাঁধলেন তিনি।

সিনেমাটির প্রচার করার সময় অভিনেতা জানিয়েছেন, তার হাতে থাকা কাজগুলো শেষ করার পর এখনই নতুন করে আর কোনো প্রজেক্ট সাইন করবেন না। এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি অ্যানিমাল-এর পর আর কিছুতেই সাইন করিনি। আমি এখনও কোনো ছবিতে সাইন করিনি এবং আমি কিছু খুঁজছিও না। আমি একটু বিরতি নিতে চাই।’

এর কারণও বুঝিয়ে দেন রণবীর খুব সুন্দর করে। বলেন, ‘আমি মনে করি মহামারির পর সিনেমা শিল্পে বদল আসছে। গল্প থেকে বাজেট, অভিনেতাদের ফি সবকিছুতেই পরিবর্তন আসা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি একটি সংশোধন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমি মনে করি পরবর্তী সময়ে আমরা ফের নিজের পায়ে দাঁড়াতে পারব।’
২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়াতে সোনম কাপুরের বিপরীতে রণবীর কাপুর পা রাখেন বলিউডে। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি। কারণ, এটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ফারাহ খানের ওম শান্তি ওমের বিপরীতে ছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পারিবারিক গল্প অ্যানিমাল ১১ আগস্ট মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category