সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের বার্তা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র ও জনতার ত্যাগের ফলে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।

এখন চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া পোস্টে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা নয়; এটি দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতাত্তোর ক্ষমতাসীনরা স্বার্থসিদ্ধির জন্য দেশের উপর আধিপত্য বজায় রাখতে চেয়েছিল।

তখন একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয় এবং মানুষের ন্যায়সংগত অধিকার হরণ করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রীরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দি করে, কিন্তু ৭ নভেম্বর জনতার ঢলে তিনি মুক্ত হন।

এ ঘটনায় রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের পুনর্জীবন ঘটে। মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে আধিপত্যবাদী শক্তির স্থানীয় এজেন্টরা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করলে, তার আদর্শে এখনও দেশপ্রেমিকরা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ।

তারেক রহমান বলেন, এরপরও আওয়ামী শাসকরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে, রাষ্ট্রক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে এবং ন্যায়নিষ্ঠ নেতাকর্মীদের নির্মমভাবে দমন করেছে। এজন্য তিনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনর্নির্মাণ ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category