মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :

বিএনপি মহাসচিবের সঙ্গে নতুন পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহযোগী শামা ওবায়েদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category