সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রথম পথসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার প্রথম পথসভা করেছেন।

শনিবার সকালে লামা-আলীকদম উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এর আগে উপজেলার আজিজনগর, ফাইতং এলাকায় পথ সভায় অংশ নেয়।

পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্ঠা ঘটাতে কাজ করব।

এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, প্রথম পথসভায় মানুষের উপস্থিতি বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া তৈরি করেছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাচিংপ্রুকে জয়যুক্ত করে বান্দরবানের আসনটি দেশ নেত্রী খালেদাজিয়াকে উপহার দিতে পারবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপির নেতাকর্মীরা।

পথসভাশেষে লামা-আলীকদমের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও সাচিংপ্রু জেরী শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category