বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৯৪ কার্টুন বিদেশি ORIS সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বুধবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উগলছড়ি নামক স্থান হতে সুবেদার মো. মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৯৪ কার্টুন বিদেশি ORIS সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে কার্টুনগুলো খুলে ১৯৪০ প্যাকেট বিদেশি ORIS ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার সিজার মূল্য- ৩,৮৮,০০০/- (তিন লক্ষ আটাশি হাজার) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category