শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

বাংলাদেশ ম্যাচ নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন আফগান কোচ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওই ম্যাচে ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯২ বল বাকি থাকতেই কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে হারের কারণ হিসেবে মাঠকেই দুষেছিলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। সমালোচনা করতে গিয়ে ধর্মশালার মাঠকে অসমতল ও জোড়াতালি দেওয়া মাঠ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এবার ধর্মশালা স্টেডিয়ামের কন্ডিশন নিয়ে তার বক্তব্যে ইংল্যান্ডকেও সতর্ক করলেন ট্রট।

আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। তাই নিজের দেশকে (ট্রট ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার ছিলেন) অগ্রিম সতর্কবার্তা জানিয়ে দিলেন আফগানিস্তান কোচ। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ট্রট ইঙ্গিত দিয়ে বোঝালেন, আগামী মঙ্গলবার ইংল্যান্ড একটি চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হতে যাচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আফগানদের সমস্যার কথা উল্লেখ করে ট্রট বলেছিলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে মুজিব-উর রহমান গুরুতর হাঁটুর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তার ভাগ্য ভালো ছিল। যখন সে বাউন্ডারি রক্ষা করার চেষ্টা করছিল, তখন তার হাঁটু মাটিতে আটকে গিয়েছিলো। মাঠে অনেকটুকু গর্ত হয়ে যায় তখন।’

এতে বোঝা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তিনি ইংল্যান্ডের খেলোয়াড়দেরকে এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছেন। নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেছেন।

তবে আফগান কোচের মন্তব্য উড়িয়ে দিয়েছেন ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে তারা ধর্মশালার মাঠের কন্ডিশনকে স্বাভাবিক বলে বর্ণনা করেছেন।

শুধু তাই নয়, রোববার (৮ অক্টোবর) মাঠ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পিচ কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসন। তিনি মাঠের কন্ডিশনকে ‘আরামদায়ক’ বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category