বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আমার সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের লোগো অন্যত্র ব্যবহার বিষয়ে সতর্কতা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, এসব বিজ্ঞপ্তির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণামূলক। সঠিক তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ঘোষণা পেতে সবাইকে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category