মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশ থেকে শুরু জনপ্রিয় হিন্দি সিরিজের গল্প

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ Time View

ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া নতুন হিন্দি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর এক সপ্তাহও হয়নি। এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ওয়েব সিরিজটি।

মাত্র ছয় দিন আগে মুক্তি পাওয়া ভারতীয় এই সিরিজটির প্রথম দৃশ্য শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও শোভিতা ঢুলিপালা। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন শাশ্বত চ্যাটার্জি, তিলোত্তমা সোম, রবি বেহল প্রমুখ।

গল্পের কাহিনি এগিয়ে যাবে আদিত্য রায় কাপুর অভিনীত চরিত্র শান সেনগুপ্তকে কেন্দ্র করে। এ সিরিজে তাকে দেখা যাবে একজন সাবেক ভারতীয় নৌ সদস্য হিসেবে, যিনি বর্তমানে নাইট ম্যানেজার হিসেবে কাজ করেন বাংলাদেশের একটি হোটেলে।

সেই হোটেলের মালিকের স্ত্রী সাফিনার মাধ্যমে কাহিনির গল্প জটিল ও রোমাঞ্চকর হয়ে ওঠে। মাত্র ১৪ বছরের কিশোরী সাফিনার মাধ্যমে এক বিস্ফোরক তথ্য পান নায়ক শান। এ তথ্য দেয়ার বিনিময়ে নিরাপদে নিজ দেশ ভারতে ফিরে যেতে চান ওই কিশোরী।

কাহিনিতে দেখা যায়, কিশোরী সাফিনার কাছে গোপন অস্ত্র ব্যবসার প্রমাণ আছে প্রভাবশালী ব্যবসায়ী শেলি রাংটার (অনিল কাপুর) বিরুদ্ধে।

স্ত্রী সাফিনার এত অল্প বয়সে বিয়ে হওয়া প্রসঙ্গে হোটেলের মালিকের কাছে শান প্রশ্ন করলে যদিও এখানে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রকাশিত হয়েছে।

বাল্যবিবাহ বিষয়ে সে হোটেল মালিকের বক্তব্য ছিল, বাংলাদেশে এ বিয়ে অনুমোদিত। অথচ বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর।

দর্শক কাহিনির আরও গভীরে ঢুকে পড়েন যখন দেখেন সাফিনার মৃত্যু হয়। শেষ পর্যন্ত কী হয়, তা পুরো সিরিজটি না দেখে আগে থেকেই আন্দাজ করার সুযোগ নেই।

প্রিয়াঙ্কা ঘোষ, রুখ নাবিল ও সন্দীপ মোদির পরিচালনায় ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ক্রাইম-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত সিরিজটি আইএমডিবিতে রেটিং পেয়েছে ১০-এর মধ্যে ৮ দশমিক ২।

এরই মধ্যে প্রথম সিজনে চারটি পর্ব মুক্তি পেয়েছে সিরিজটির। শেষ পর্ব থেকে সহজে আঁচ করা যায়, এর দ্বিতীয় সিজনও খুব শিগগিরই নেটদুনিয়ায় দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category