শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি-ভারতীয় জেলেদের হস্তান্তর সম্পন্ন

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/ নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট
হস্তান্তর করে। একইসঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন‌্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category