বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

গত ডিসেম্বর মাসে পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি সুইস ফ্র্যাঁ ও ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে প্রায় ৩২১ মিলিয়ন বা ৩২ কোটি সুইস ফ্র্যাঁ কমিয়ে দেয়।বুধবার এই বাজেট কাটছাঁটের বিষয়ে সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা সুইস ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে।২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সংস্থার বাজেটও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও ইউক্রেনের জন্য সহায়তা কর্মসূচি এই বাজেট কাটছাঁটের আওতায় আসবে না।

সূত্র: এসডব্লিউআই সুইস ইনফো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category