রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বাংলাদেশকে হারিয়ে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩০৬ Time View

টানা দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তাতে দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশে পা রাখার আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ১৩৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ইংল্যান্ড। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ছিল ভারত। আর ১৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর ভারতকে হটিয়ে ইংলিশরা দুইয়ে উঠে আসে। আর শুক্রবার (০৩ মার্চ) টানা দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের পাশাপাশি তারা উঠে আসে টেবিলের শীর্ষেও। ২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৫৫।

অন্যদিকে ২০ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও পাঁচে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ১৮ ম্যাচ।

আয়োজক ভারত বাদে আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। যে তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাকি এক দলের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category