শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বসুন্ধরার সঙ্গে যুক্ত হলেন চঞ্চল

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

নিজেকে নতুন পরিচয়ে পরিচিত করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বসুন্ধরা টিস্যুর ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন চঞ্চল।চঞ্চল চৌধুরী জানান, অশুদ্ধতাকে ছাড় না দেয়ার অব্যাহত অভিযানে আগামী এক বছরের জন্য তিনি ব্র্যান্ডটির বেশ কিছু কাজে সরাসরি অংশগ্রহণ করবেন। নতুন যাত্রা নিয়ে মনপুরা, আয়নাবাজি ও হাওয়াখ্যাত এ অভিনেতা আরও বলেন, তাদের কর্মপরিকল্পনা আমার ভালো লেগেছে। তাদের পণ্যও ভালো। সব মিলিয়েই তাদের সাথে যুক্তি হওয়া।
বাংলাদেশে যে কজন অভিনেতাকে ভার্সেটাইল বলা হয়, তার মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী। বলা যায়, এ মুহূর্তে তার অবস্থান শীর্ষে। দেশে তো বটেই, ভারতেও তার নাম-ডাক ছড়িয়ে পড়েছে। সেই ডাক পৌঁছে গেছে বলিউডের প্রখ্যাত অভিনেতা ‘বিগ বি’খ্যাত কিংবদন্তি অমিতাভ বচ্চনের কানেও।  বর্তমানে তিনি শুটিং করছেন প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক ’পদাতিক’ এ। ছবিটির শুটিংয়ের ফাঁকে সম্প্রতি দেশে ফিরেই যুক্ত হলেন বসুন্ধরা টিস্যুর সাথে।
বসুন্ধরা টিস্যুর আয়ের একটা অংশ অটিজম শিশুদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এটি একটি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ। আর এই কাজের সঙ্গে তিনিও যুক্ত হতে পেরে খুশি বলে জানান। চঞ্চল বলেন, ‘আমি চেষ্টা করি সবসময় কাজ আর কথার মধ্যে মিল রাখার, এবং যেকোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার আগে তার নানান বিষয় সম্পর্কে আগে নিশ্চিত হই–তাদের কাজ আর কথায় মিল আছে কি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category