শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বল হাতে কৃপণ সাকিব, দারুণ জয় পেলো তার দল

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

তাওহিদ হৃদয় চলে আসার কারণে কী জাফনা কিংসের শক্তি ক্ষয় হয়ে গেলো? পারফরম্যান্স দেখে তো তেমনটাই মনে হচ্ছে। কারণ, তাওহিদ হৃদয় থাকতে যে পারফরম্যান্স দেখিয়েছিলো জাফনা, তিনি চলে আসার পর সেই পারফরম্যান্স যেন অনেকটাই হারিয়ে গেলো।

লঙ্কান প্রিমিয়ার লিগে আজ সাকিব আল হাসানের গল টাইটান্সের মুখোমুখি হলো জাফনা কিংস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সাকিব আল হাসানের গল টাইটান্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জাফনা। ৩৯ বল তখনও বাকি ছিল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার পুরো খেলে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় জাফনা কিংস। শেষ বলে এসে অলআউট হয় দলটি। সর্বোচ্চ ২২ রান করেন দুনিথ ওয়েলালাগে। ১৩ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা এবং মহেস থিসানা।

বল হাতে খুবই কৃপণ ছিলেন সাকিব আল হাসান এবং লাহিরু কুমারা। দু’জনই ৪ ওভার করে বল করেন। রান দিয়েছেন ১৩টি করে। সাকিব আল হাসান নেন ১ উইকেট। লাহিরু কুমারা একটি মেডেন দিয়ে নেন ২ উইকেট। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন কাসুন রাজিথা। ৪ ওভারে ২০ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

জবাব দিতে নেমে টিম সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গল টাইটান্স। ৪২ বলে ৫৫ রান করে আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করেন ভানুকা রাজাপাকসে। সাকিব আল হাসান ৪ বল খেলে ২ রান করে আউট হয়ে যান।

এই জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো গল টাইটান্স। জাফনা কিংস হারলেও তৃতীয় স্থানে থাকলো। তাদেরও পয়েন্ট ৬। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডাম্বুলা আউরা এবং ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বি-লাভ ক্যান্ডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category