শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বলিউডে যে নায়িকার বিপরীতে শাকিবের অভিষেকের কথা শোনা যাচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তির পর ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের পালে যেন নতুন করে ঝড়ো গতির হাওয়া লেগেছে। ‘প্রিয়তমা’ সিনেমাটি শুধু দেশে নয়, দেশে বাইরের দর্শকদেরও মুগ্ধ করছে। গান, অভিনয়, চিত্রনাট্য সব মিলিয়ে এ সিনেমার যেন জয়জয়কার।

‘প্রিয়তমা’র এমন সাফল্যের পর শাকিব খানকে নিয়ে এদেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছেন। শুধু দেশে নয়, তাকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা জানা গেছে।শোনা যাচ্ছে বলিউডে তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা শেহনাজ গিল। শাকিবের বিপরীতে শেহনাজ গিল ছাড়াও বলিউডের চার অভিনেত্রীর নাম- ‘প্রাচী দেশাই’, ‘নেহা শর্মা’ ও ‘জারিন খান’র সঙ্গে অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

বলিউডে শাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা সিনেমায়। এমন তথ্য জানা গেছে ভারতীয় গণমাধ্যম ‘জি২৪ঘণ্টা’র সংবাদে।শোনা যাচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে শুটিং। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।

হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এ সিনেমা। একটি বিশেষ সূত্রের খবরে জানা গেছে, শাকিবের এ সিনেমার নাম ‘সাইকোপ্যাথ’। অন্য আরেকটি সূত্র বলছে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। তবে নাম যা-ই হোক শাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।

তথ্যসূত্র: জি২৪ঘণ্টা

এমএমএফ/জিকেএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category