শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

বলিউডে প্রথম সিনেমা মুক্তির ঘোষণা দিলেন মিমি

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

দুর্গাপূজার আনন্দে সবাই যখন মগ্ন, ঠিক সেই সময়ে আরও একটি খুশির খবর দিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটা দিলেন।

সুখবরটি হচ্ছে, আগামী মাসেই বলিউডে পা রাখতে চলেছেন মিমি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর এরই মধ্যে সবাই জেনেছেন। তবে এবার ঘোষণা হলো তার সেই সিনেমা মুক্তির তারিখ।

আগামী মাসের শুরুতেই, ৩ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সিনেমাটি। এটি নির্মাণ করছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাদেরই সিনেমা ‘পোস্ত’র গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।

বাংলায় এ সিনেমায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্তকে। সেই সিনেমার গল্প নিয়েই হিন্দিতে তৈরি হয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে।

এ সিনেমায় অন্যান্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নিসহ অনেকেই। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এ সিনেমা। এখন পর্যন্ত মুক্তির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর। সেইদিনই বড়পর্দায় ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপনঅন্যদিকে পূজায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম থ্রিলার ঘরানার সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমাতেও মিমিকে দেখা যাবে। তার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার, সত্যম ভট্টাচার্য্য, দেবলীনা কুমার প্রমুখ। মুক্তির পরে প্রশংসিত হয়েছে এ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category