শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

বরিশালে যাত্রীবাহি পরিবহন উল্টে ডোবায়, নিহত ১

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০০ Time View

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকীর বেজগাতি নামক এলাকায় শনিবার বেলা এগারোটার দিকে যাত্রীবাহি গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবার পানিতে পড়ে গেছে।

এতে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে বেজগাতি এলাকার মহাসড়কের পাশের একটি ডোবার মধ্যে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে ডোবার পানি সেচ করে দুপুরে পরিবহনের মধ্য থেকে আল-আমিন (২৮) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত ১২ জন নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category