বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

বরিশালে গণ অধিকার পরিষদ এবং এনসিপির বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর সহ নেতা কর্মীদের উপর জাতীয় পার্টি, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে।

শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচিতে গণ অধিকার পরিষদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনের আগে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে অশ্বিনী কুমার হল চত্বরে আসেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত মানবন্ধনে অংশ নেয় এনসিপির নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, সাবেক ভিপি নূরুল হক নুর ছিলেন পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। তার উপরে পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পেটোয়া বাহিনী।

তাদের অমানবিক নির্যাতনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নুর। আমরা এই লুকিয়ে থাকা স্বৈরাচারদের স্বরূপে ফিরে আসায় উদ্বিগ্ন এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category