বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :

বরিশালে অবরোধে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাংচুর

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর রুপাতলী দপদপিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুর করা হয় বাস ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃ মহাসড়কের যানবাহন চলাচল।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তা আবার চালু হয়। এদিকে নগরের ২টি বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এসব জায়গায় ছিল যাত্রী সংকট। যাত্রী না থাকায় যাত্রা বাতিল করে অনেক বাস ও লঞ্চ।

নগরের অভ্যন্তরে থ্রি হুইলারসহ রিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যাক্তি মালিকানাধীন কোন যানবাহন চলছেনা। বিপুল সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে বাস টার্মিনাল লঞ্চ ঘাটসহ নগরীর গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে।

নগরে টহল দিচ্ছে র‌্যাব এবং বিজিবি। ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপ ক‌মিশনার ফজলুল ক‌রিম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা নেয়া হয়েছে। অবরোধ কর্মসূচীর শুরু থেকে বুধবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category