বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

বন্দিশালায় নির্যাতনে জড়িতদের ট্রাইব্যুনালে বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব— এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকুরিচ্যুত করারও আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার দরকার নেই; জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এ রিপোর্ট ট্রাইব্যুনালের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category