টালিপাড়ায় বনি কৌশানীর প্রেমের সম্পর্ক কারোরই অজানা নয়। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য কখনও লুকোচুরির আশ্রয়ও নেয়নি এ তারকা জুটি। তবুও ভক্তদের মাঝে প্রায়ই যে প্রশ্ন উকি দেয় তা হলো এ তারকা জুটি বিয়ে করছেন কবে?সেই প্রশ্নেরই উত্তর এবার পাওয়া গেল কৌশানির বাবার কাছে। ১৭ মে কৌশানীর জন্মদিনের দিন সে তথ্য ফাঁস করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত হওয়া এক তথ্য থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানীর বাবা জানিয়েছেন, ২০২৪ সালে ওদের (বনি-কৌশানির) বিয়ে হবে।
সাক্ষাৎকারে এ তথ্য ফাঁস করে দেয়ায় খানিকটা অস্বস্তিতে পড়তে দেখা যায় কৌশানিকে। তবে হবু শ্বশুরের কথা শুনে হাসতে দেখা গেছে বনিকে। তবে হবু শ্বশুরের এমন কথায় কোনও বাধা দেননি বনি।
কৌশানীর বাবা বিয়ের সাল জানালেও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনও তথ্য সংবাদ মাধ্যমে জানাননি। বর্তমানে বনি- কৌশানী ব্যস্ত সময় পার করছেন তাদের নতুন সিনেমা নিয়ে।