শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী-সুখানপুকুর সড়কের চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান।

ওসি শাহিনুজ্জামান আরও বলেন, স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যানচালক শাহিনুর ইসলাম (৫০) মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

ওসি বলেন, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন রেশমী বেগম। চামুরপাড়া এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালক আব্দুস সালামসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ গিয়ে ট্রাকসহ চালককে থানায় নিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকের নামে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category