বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ফোর্ড ব্রঙ্কোর ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

১৯৬৫ সালে প্রথম আমেরিকান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড তাদের আইকনিক ‘ব্রঙ্কো’ এসইউভি বাজারে আনে। এবার মডেলটির ৬০ বছর পূর্তি উদ্‌যাপন করতে প্রতিষ্ঠানটি বিশেষ সংস্করণ ‘সিক্সটিয়েথ অ্যানিভার্সারি প্যাকেজ’ আনতে যাচ্ছে। সম্পূর্ণরূপে নান্দনিকভাবে সাজানো এ সংস্করণে তুলে ধরা হয়েছে ক্লাসিক রেট্রো স্টাইল ও আধুনিক নকশার নিখুঁত সংমিশ্রণ।এ বিশেষ সংস্করণ পাওয়া যাবে উইম্বলডন হোয়াইট ও রুবি রেড রঙে। পাশাপাশি থাকছে কনট্রাস্টিং গ্রাফিক্স ও ভিন্ন রঙের ছাদ। গাড়ির সামনের গ্রিলটি নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যা ১৯৬৬ সালের প্রথম ব্রঙ্কো থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। পেছনের অতিরিক্ত চাকার কাভারেও মিলবে একই নকশা। এ ছাড়া গাড়িতে থাকছে বিশেষভাবে ডিজাইন করা ১৭ ইঞ্চি চাকা, যার মাঝখানে থাকবে ব্রঙ্কোর বিখ্যাত ঘোড়ার লোগো ও ‘১৯৬৬’ লেখা।

এ অ্যানিভার্সারি প্যাকেজটি পেতে হলে গ্রাহককে অবশ্যই ‘স্যাসকোয়াচ’ নামের অফ-রোড প্যাকেজটিও নিতে হবে। এর মানে গাড়িতে ৩৫-ইঞ্চির অল-টেরেইন টায়ার, লকিং রিয়ার ডিফারেনশিয়াল ও উঁচু সাসপেনশন থাকবে। গাড়ির ভেতরে সিটের ওপর ‘সিক্সটিয়েথ অ্যানিভার্সারি’ লেখা এমবসড লোগো থাকবে। এ ছাড়া কিছু অতিরিক্ত ব্যাজিং ও লুকানো ফিচারও (ইস্টার এগস) থাকবে বলে জানিয়েছে ফোর্ড।

আগামী অক্টোবর থেকে এ বিশেষ সংস্করণটি পাওয়া যাবে। ফোর্ড এখনো এর দাম ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে ‘ব্যাডল্যান্ডস’-এর মতো মডেলের সঙ্গে প্যাকেজটি যুক্ত হবে। সে ক্ষেত্রে গাড়িটির দাম ৫৮ হাজার ডলারেরও বেশি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category