সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় রিপন (৫০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার কামাল (৫০)। বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের রামপুর সম্রাট মিল এলাকার সামনে একটি দ্রুতগামী ট্রাকের ব্রেক হঠাৎ আটকে গেলে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপার আটকে পড়েন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রিপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কামালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহিপাল হাইওয়ে থানার (ওসি) মো. হারুন অর রশীদ জানান, নিহত রিপনের পরিচয় নিশ্চিত হলেও ঠিকানা জানা যায়নি। আহত কামাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category