শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফিলিস্তিনির গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আহমেদ ইয়াসিন হিলাল গিথান নামে এক ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছেন। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা গুলিতে তিনিও নিহত হন।

শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতির কাছে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অবৈধ বসতির কাছে গুলি চালিয়ে একজন ফিলিস্তিনিকে হত্যা করে। এর আগে, ওই ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, আহমেদ ইয়াসিন গুলি চালিয়ে একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরে তাকে চিহ্নিত করে হত্যা করা হয়।

আহমেদ ইয়াসিন হিলাল গিথান পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে কিবিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।

এ বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, চলতি সপ্তাহে জেনিনে ইসরায়েলের দুদিনের সামরিক আক্রমণের জবাবে বৃহস্পতিবারের এই হামলা চালানো হয়। তাদের একজন সদস্য এই হামলা চালায়।

হামাস বলেছে, শত্রুরা এটা জানবে যে, জেনিনে চালানো ইসরায়েলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধের প্রতি জেদ বাড়িয়েছে। মুক্তি না হওয়া পর্যন্ত এই ধরনের কাজের প্রতি তাদের আনুগত্যও বাড়িয়েছে।

যেখানে গোলাগুলি হয়েছে সেখানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ থাকেন। তিনি পশ্চিম তীরে বসতি স্থাপনের পরিকল্পনারও তত্ত্বাবধান করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category