রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ফিফার নিয়মের কারণে বাদ পড়লেন ৪ জন

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৯৩ Time View

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে শনিবার (২৫ মার্চ)। দ্বিতীয়টি তিন দিন পরে ২৮ মার্চ।

দুই ম্যাচ সিরিজের জন্য শুরুতে ২৭ সদস্যের দল ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু ফিফার নিয়মানুযায়ী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াড হবে ২৩ জনের। তাই ২৭ জনের দল থেকে বাদ দিতে হয়েছে চারজনকে।

২৩ জনের স্কোয়াডে সাধারণত ৩ জন গোলরক্ষক রাখেন কোচরা। আগামীকালের ম্যাচের জন্য ক্যাবরেরা দুজন গোলরক্ষক রেখেছেন। আশিকুর রহমান শ্রাবণ ও শহিদুল আলম সোহেলকে বাদ দিয়েছেন। তাদের সঙ্গে বাদ পড়েছেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার ইমন শাহরিয়ার।

এই চারজন আজকের ম্যাচে বাদ পড়লেও থাকবেন দলের সঙ্গেই। দ্বিতীয় ম্যাচের আগে নতুন করে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেবেন কোচ। আজকের ম্যাচ সামনে রেখে ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া ফরোয়ার্ড এলিটা কিংসলে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে তার।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৯তম অবস্থানে রয়েছে সিশেলস। বাংলাদেশ রয়েছে তার পাঁচ ধাপ ওপরে। আফ্রিকার দেশটির বিপক্ষে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে অপেশাদার দলটিকে হারাতে পারেনি জামালরা। এবার সেই জয়খরা কাটাতে চায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category