শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ: আবু নাইম সোহাগ

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ Time View

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফুটবলীয় কর্মকাণ্ডে আগামী দুই বছর নিষিদ্ধ থাকছেন সোহাগ। শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

নিষিদ্ধ হওয়ার ফিফার নিষেধাজ্ঞাকে ভুল বলছেন সোহাগ। সেইসঙ্গে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) সোহাগের আইনজীবীর প্যাডে দেওয়া এক বিবৃতিতে ফিফার আনা তিনটি অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। এছাড়াও ফুটবল ফেডারেশনের সম্মানহানির চেষ্টা বলেও দাবি তার।

ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিকস কমিটির বিচারিক চেম্বারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি ধারা ভেঙ্গেছেন সোহাগ। এই তিনটি ধারা হলো- ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার)।

আর তাই ২ বছরের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয় সোহাগের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category