শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বাংলাদেশ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহতের ঘটনায় সংস্থার পক্ষ থেকে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দফতরে কর্মরত রুহুল আমিন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে ট্রাক চালক মো. বেল্লাল হোসেন ওরফে সুমন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেন (২০)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

মামলার অভিযোগে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে আসেন বাদী রুহুল আমিন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাহায্য চান। এর পরিপ্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের আট জন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন। অপারেশনাল কাজ চলার সময়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে কাওরান বাজারগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফায়ার ফাইটার নয়নকে চাপা দিলে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতসহ রক্তাক্ত হন। তাৎক্ষণিক বাদীসহ সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় উপস্থিত ছাত্রজনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ফায়ার ফাইটার নয়নের জানাজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category