শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৯৪ Time View

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। এবার এই আসনের উপনির্বাচনে লড়তে চান আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (৫ জুন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্বাচন কার্যালয়ে যাবেন।

হিরো আলম বলেন, ‘আমি মিডিয়াকর্মী। নায়ক ফারুকের প্রতি আমার শ্রদ্ধা ও সমবেদনা আছে। আমি তার এলাকায় ঘুরে দেখেছি। এখানে অনেক কাজ বাকি আছে। আর আসনের মেয়াদ আছে মাত্র পাঁচ মাস। এই সময়ের মধ্যে নায়ক ফারুকের হয়ে কিছু কাজ করতে পারলেও নিজেকে ধন্য মনে করব।’

এর আগে, বগুড়া ৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন হিরো আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

উল্লেখ্য, ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। ওদিন রাতে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরদিন তার মরদেহ আনা হয় দেশে। পরে বিমানবন্দর থেকে প্রথমে তার মরদেহ নেওয়া হয় ঢাকা উত্তরার বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে দুপুরে এফডিসিতে নায়ক ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় জানাজা সম্পন্ন হয়। এদিন রাতেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকায় সবশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা মিয়া ভাই’খ্যাত এই অভিনেতাকে।আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category