মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ফাইনাল খেলার সম্ভাবনা কোন দলের বেশি, দেখাল আইসিসি

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৯ Time View

আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন কোন দল খেলার সম্ভাবনা বেশি তার একটা পারমুটেশন ও কম্বিনেশন খেলিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের পর রোববার (১৯ ফেব্রুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কে কে খেলার সম্ভাবনা রয়েছে তার একটা ধারণা দেয়।

রোববার বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটা সহজ হয়ে গেছে তাদের জন্য। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে আগে থেকেই সবার চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।

গতকাল অস্ট্রেলিয়া ভারতের কাছে হারের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। আপাতত অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা- এই তিনটি দলের মধ্যে লড়াই চলবে। তবে অস্ট্রেলিয়া এবং ভারত এই দৌড়ে ফেবারিট। এই দুই দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনার হার প্রকাশ করেছে আইসিসি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। এছাড়াও, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ। আর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০-তে টেস্ট সিরিজ জিততে হবে শ্রীলঙ্কাকে। তবে তার আগে অস্ট্রেলিয়াকে ৪-০ তে হারাতে হবে ভারতকে। যদি ভারত একটি ম্যাচ হারে বা ড্র করে তাহলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category