শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রেমিক হত্যার পর ট্যাংকে ভরে রাখলেন প্রেমিকার মরদেহ

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৯ Time View

প্রেমিকাকে হত্যা করে বাড়ির পানির ট্যাংকে মরদেহ লুকিয়ে রেখেছিলেন প্রেমিক। শুক্রবার (৯ জুন) অভিযুক্ত প্রেমিকের নির্মাণাধীন বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে,  শুক্রবার উত্তর প্রদেশের যমুনাপার করছনা থানার অধীন মহেওয়া এলাকায় প্রেমিক অরবিন্দের বাড়ি থেকে তার প্রেমিকা রাজ কেসারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং বলেন, প্রায় ১৫দিন আগে অরবিন্দ তার প্রেমিকাকে হত্যা করেছে। এরপর তিনি মরদেহ তার বাড়ির ট্যাংকে লুকিয়ে রাখে।
 
সিং বলেন, গত ৩০ মে কেসারের পরিবার তার নিখোঁজ মামলা করেন। এরপর কেসারের ফোনের রেকর্ড চেক করে  পুলিশ অরবিন্দকে হেফাজতে নেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্বীকারোক্তি অনুসারে ‍পুলিশ অরবিন্দের বাড়ির ট্যাংক থেকে কেসারের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, উদ্ধারের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category