শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, কিশোরী আটক

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৫ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত সিয়ামের বন্ধু আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ওই কিশোরী সিয়ামের বাড়িতে আসে। আজ ভোরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিশোরীটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে একাধিক আঘাত করে। ঘটনার সময় সিয়ামের বন্ধু আরিয়ানও সেখানে উপস্থিত ছিলেন।

সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরী ও আরিয়ানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত নানা জটিলতা ও পারস্পরিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category