সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘প্রহেলিকা’ আসছে ঈদুল আযহায়

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৭ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দ্বন্দ্ব বর্তমানে তুঙ্গে। শাকিব এক কথা বলছেন, আবার পাল্টা জবাবও দিচ্ছেন বুবলী ।সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বুবলী বলে আসছিলেন শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে। বুবলীর কথা মিথ্যা প্রমাণ করে বিষয়টি পরিষ্কার করেছেন শাকিব। এত টানাপোড়েনের মধ্যেও সুখবর দিলেন এ চিত্রনায়িকা।

মঙ্গলবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন বুবলী। সেখানে লিখেছেন, পবিত্র ঈদুল আযহায় সিনেমা ‘প্রহেলিকা’ আসছে। পাশাপাশি ওই সিনেমার ব্যানারও পোস্ট করেছেন তিনি।সেখানে লেখা আছে, চয়নিকা চৌধুরী প্রযোজিত প্রহেলিকা এবং প্রযোজনা করেছেন জামাল হোসেন।

রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category