শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে শাহরুখ

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ Time View

বলিউডে ফের শাহরুখ রাজত্ব। তবে সেই রাজত্ব এবার বলিউড ছেড়ে বিস্তৃত হয়েছে বিশ্বজুড়ে। অনেক আগে থেকেই শাহরুখ গ্লোবাল আইকন। তবে এবার লিওনেল মেসির মতো বিশ্ব তারকাকেও পেছনে ফেলেছেন কিং খান।

নিজের হারানো সাম্রাজ্য পুনরায় ফিরে পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছরেরও অধিক সময় পর ‘পাঠান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় ফিরেই বাজিমাৎ করেছেন তিনি। একের পর এক রেকর্ড ভেঙে পাঠান সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা।

এক জনপ্রিয় ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের বাঘা বাঘা তারকাদের পেছনে ফেলে এক নম্বরে উঠে এলেন এই অভিনেতা। সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি, মেগান মার্কেল, মেটা সিইও মার্ক জুকারবার্গ, সেরেনা উইলিয়ামসদের হারিয়ে শীর্ষে শাহরুখ খান। ‘টাইম ১০০ পোল ২০২৩’-এর এডিশনে এক নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ। সাধারন মানুষের সমীক্ষার বিচারেই এই স্থান অর্জন করেছেন কিং খান। ‘টাইমস’-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় স্থান দিতে যাদের যোগ্য মনে করেছেন পাঠকরা, তাদেরকেই ভোট দিয়েছেন।

ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১২ লক্ষ ভোট পড়েছিল। এর মধ্যে ৪ শতাংশ ভোট গেছে শাহরুখের ঝুলিতে। শুধু বিনোদন জগত নয়, ক্রীড়া জগত, শিল্প জগত সহ একাধিক জগতের মহারথীদের পেছনে ফেলেই এই কৃতিত্ব গড়েছেন কিং খান।

এই তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবাদী ইরানি নারীরা। ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নামা অকুতোভয় ইরানি নারীরা ৩% ভোট নিয়ে দুই নম্বরে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গতবছরই বিশ্বকাপের সোনালি ট্রফিটা জয় করেছেন মেসি।এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’। ২০২৩ সালের ২ জুন মুক্তির তারিখ নির্দিষ্ট রয়েছে অ্যাটলি পরিচালিত এই সিনেমাটির। যদিও সূত্রের খবর অনুযায়ী, সিনেমাটির কাজ শেষ না হওয়ায় মুক্তি পেছাতে পারে। দীপাবলিতে মুক্তি পেতে পারে জওয়ান। এছাড়া ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের আরেক ড্রিম প্রজেক্ট ‘ডানকি’র। যেটি পরিচালনা করছেন রাজু হিরানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category