সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

প্রবাসীদের সঙ্গে নাচবেন-গাইবেন অপু

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৯৭ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন। দিনক্ষণ আগে থেকেই চূড়ান্ত। দুটি শো-তে অংশ নিতে বিদেশে পাড়ি জমাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।মঙ্গলবার (৩০ মে) অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘সবাই রেডি থাকবেন দেখা হবে, হবে অনেক নাচ-গান সঙ্গে থাকব আমি। এবারে যাচ্ছি সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুর যাব জুনের ৩ তারিখ। আর ৪ জুন দেখা হবে মালয়েশিয়ার ভাইবোনদের সঙ্গে।’জানা গেছে, বাংলাদেশি কনসার্ট নামের একটি আয়োজনের হয়ে দুই দেশের দুটি শো-তে পারফর্ম করবেন এ নায়িকা। অপু ছাড়াও দুটি কনসার্টে থাকতে পারেন দেশের আরও কিছু শিল্পী।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অপুর নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এ ছাড়াও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমাও মুক্তি পাবে শিগগিরই। এর মধ্যে ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category