মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী মাশরাফীসহ তামিমকে ডেকেছেন

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন টাইগার সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও।

শুক্রবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ড্যাশিং ওপেনার তামিম। এরপর মাশরাফীর সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।

তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।।

জানা গেছে, আজ (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category