শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রতিমন্ত্রী পলক স্ত্রীকে নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

ঈদের দিন সারা দেশে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। মুক্তির দিন থেকে সিনেমাটি দেখতে উপচে পড়েছে দর্শক। পাওয়া যাচ্ছে না টিকিট। এমন সময়ে রোববার সিনেমাটি দেখতে স্ত্রী সন্তানসহ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহ্‌মেদ পলক।

বিষয়টি প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান। শুধু তাই নয়, সিনেপ্লেক্সে গিয়ে ‘প্রিয়তমা’র পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তিনি।
বিকেল সোয়া চারটার দিকে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে পলক ক্যাপশনে লিখেন, ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখবো বলে। আমার প্রিয়তমা সহ অপূর্ব ও অনির্বাণের সাথে।’’

ঈদের দিন থেকে ১০৭ প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। দেশব্যাপী প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে ছবিটি ইতিবাচক সাড়া পাচ্ছে। পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও প্রতিদিন হাউজফুল এর খবর আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category