বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

প্রকাশ হলো জওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৭১ Time View

মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। এবার সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতারা। প্রকাশ হলো জওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’।

মিউজিক ভিডিওটি শাহরুখ খানের এনার্জেটিক প্রবেশের মাধ্যমে শুরু হয়। একই পোশাক পরা একদল নারীর উল্লাসের মধ্য দিয়ে শাহরুখ খানকে স্বাগত জানানো হয়। সানায়া মালহোত্রা এবং প্রিয়ামণির পাশাপাশি মেগাস্টার শাহরুখ তার নাচের ঝলক দেখান। গানটির মাধ্যমে শাহরুখ খান এবং প্রিয়ামণিকে দীর্ঘদিন পর একই ফ্রেমে নাচতে দেখা গেল।এর আগে চেন্নাই এক্সপ্রেসের ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। গানের শুরুতেই পুলিশের ইউনিফর্মে প্রবেশের ঝলক দেখা যায় কিং খানের। এরপর লাল শার্ট আর কালো প্যান্টে সামনে আসেন শাহরুখ খান। সঙ্গে সমানতালে নাচেন প্রিয়ামণি ও সানায়া।পেছনে একই পোশাকে নারী নৃত্যশিল্পীরা। গানটি তামিল ভাষায় ‘ভাঁধা এদম’ শিরোনামে এবং তেলেগু ভাষায় ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে।

এমআই/এমএমএফ/এমএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category