বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন

পৌজান বাজার বণিক সমিতির সভাপতি কোরবান সম্পাদক লতিফ

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী পৌজান বাজার বহুমুখী বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে পৌজান  বাজার বহুমুখী বণিক সমিতির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটির সভাপতি মোখলেসুর রহমান খান ফরিদ এবং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার মাধ্যমে শনিবার (১১ নভেম্বর) দুপুরে পৌজান বাজারে বণিক সমিতির ১৩৮ জন সদস্যদের নিয়ে আলোচনা সভা শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ সময় উপস্থিতি ছিলেন, সহদেবপুর ইউপি  চেয়ারম্যান মোকলেসুর রহমান খান ফরিদ, পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম রেজা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category