শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ করলো ভারত

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২০৪ Time View

পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত সরকার। এই শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।ব্যবসায়ীরা জানান, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।

ব্যবসায়ীরা আরও বলেছেন, শুধু মান খারাপ হওয়া নয়, অন্য পণ্যের দাম বেড়ে যাওয়াও পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ।এদিকে জুলাইয়ে ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।আগস্ট পর্যন্ত উচ্চ-ফ্রিকোয়েন্সি খাদ্যমূল্যের তথ্য অনুযায়ী, ভারতে চলতি মাসেও বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে টমেটোর দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category