বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

পূর্বাচলে শরতের শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

প্রকৃতিতে শরৎ এর আগমন জানান দেয় কাশফুল। এ ঋতুতেই ফোটে পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশফুল। বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মত মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়।

ঢাকার উপকণ্ঠ পূর্বাচল নতুন শহরে তেমনই শরতের আগমন জানান দিয়ে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল।

ঢাকার খিলক্ষেত, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় ৬ হাজার ২২৭ একর জমিতে গড়ে উঠা দেশের সবচেয়ে বড় এবং আধুনিক এই আবাসিক প্রকল্পের কাজ চলমান হওয়ায় এখনো তেমন স্থাপনা না থাকার সুযোগে প্রকৃতি সাঁজিয়েছে কাশফুলে।

শরৎ এলেই সাদা ফুলে গোটা পূর্বাচলের ৩০টি সেক্টর এলাকা ছেঁয়ে যায়। ভিড় জমে যায় কাশবনে কিশোর-তরুণসহ সব বয়সী মানুষদের।

চারদিকে শুভ্র কাশফুল, আর লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে গল্প করছেন।  বিকেল নামতেই পুরো এলাকা যেন রূপ নেয় গ্রামীণ মেলায়।  কেউ বা ফুলের সঙ্গে ছবি তুলছেন।  কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন। কেউ আপনমনে গুনগুন করে গাইছেন। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন এই কাশবনে। এমন চিত্র দেখা যায় প্রতিদিন।

সোমবার বিকেলে পাশের এলাকা গাজীপুরের গলান থেকে প্রিয় বান্ধুবী জান্নাত ও তামান্না কে নিয়ে নিশিতা নিশু বেড়াতে এসেছেন পূর্বাচল সেক্টর ২১ এর লেক এলাকায়। সেখানে বান্ধুবীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন তারা।

তিনি বলেন, এখানে এসেছি কাশফুল দেখতে ছবি তুলেছি আমার। অন্য বান্ধবীদের উপহার দিতে অনেক গুলো তুলেও নিয়েছি।

তিনি আরও বলেন, কাশফুলের গন্ধ নেই, কাশফুল প্রিয়জনের জন্য উপহার হিসেবে দেয়ার ফুলও নয়। তবে কাশফুলের মধ্যে রয়েছে রোমাঞ্চকর উন্মাদনা। যা দেখে মন ভালো হয়ে যায়। কাশফুলের এই শুভ্রতা এবং স্নিগ্ধতা ছুঁয়ে যাক প্রতিটি হৃদয়।

ঢাকা থেকে কুড়িল বিশ্বরোড হয়ে পূর্বাচল যেতে হয় তিনশ’ ফিট রাস্তা ধরে। এই রাস্তার দুই ধারেই রয়েছে অসংখ্য কাশবন। চাইলে হেঁটে হেঁটেই ঘুরে দেখা যায়। রিকশা করেও ঘুরতে পারেন। কালো কুচকুচে পিচঢালা রাস্তার দু-পাশে শুভ্রতার সমারোহ আপনার মনকে ভাসিয়ে নিয়ে যাবে কল্পনার রাজ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category