শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ Time View

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান যুবদল। বুধবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর পাকিস্তানের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ যুবদল। এবারের সিরিজে একটি চারদিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।


৩০ এপ্রিল চারদিনের ম্যাচটি দিয়ে মাঠে গড়াবে দুদলের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। এছাড়া একই ভেন্যুতে ৬ ও ৮ মে সিরিজের প্রথম ওয়ানডে দুটি খেলবে দল দুটি।

এরপর বাকি তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলতে রাজশাহীতে পা রাখবে দুই দল। যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে অনুষ্ঠিত হবে বাকি তিন ওয়ানডের খেলা। একমাত্র টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৭ মে। সেই সঙ্গে শেষ হবে পাকিস্তানের বাংলাদেশ সফর। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category