শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পুরুষদের সমান বেতনের দাবি কানাডার নারী ফুটবলারদের

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ Time View

পুরুষ ফুটবলারদের সমান বেতনের দাবি জানিয়েছেন কানাডার নারী ফুটবলাররা। এ নিয়ে তারা ব্যতিক্রমী আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। ‘শি বিলিভস কাপ’ টুর্নামেন্টে ব্রাজিলকে ২-০ গোলে হারানোর পরে কানাডার নারী ফুটবলারদের এ আন্দোলনের বিষয়টি সামনে আসে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ‘শি বিলিভস কাপ’ টুর্নামেন্টে মুখোমুখি হয় ব্রাজিল ও কানাডা। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় কানাডা নারী দল। দলের হয়ে গোল করেন ভেনেসা গিলস ও এভলিন ভিয়েনস। এ দিন দলের জয় থেকে আলোচনায় উঠে আসে খেলোয়াড়দের আন্দোলনের বিষয়টি।

বেতন কমানোর প্রতিবাদে কানাডার নারী ফুটবলাররা নির্ধারিত জার্সির ওপরে বেগুনি রঙয়ের জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন। চলমান ‘শি বিলিভস কাপ’ টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তারা বেগুনি জার্সি পরে মাঠে নামেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচটিতে হেরে গেলেও ব্রাজিলের বিপক্ষে জয় পায় কানাডা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক খবরে বলা হয়েছে, পুরুষদের সমান বেতনের দাবিতে নারী ফুটলাররা যে জার্সি পরে মাঠে নেমেছেন, তাতে লেখা রয়েছে ‘যথেষ্ট হয়েছে’। যতদিন বেতনের বিষয়টি সমাধান না হবে, ততদিন এই প্রতিবাদ জানিয়ে মাঠে নামবেন খেলোয়াড়রা।

গত এক বছর ধরে কানাডার জাতীয় দলে পুরুষদের সমান বেতনের দাবি জানিয়ে আসেছেন নারীরা। ইতোমধ্যে এ বিষয়ে সম্মতি জানিয়েছে জাপান এবং ইংল্যান্ডের জাতীয় দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category