বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন।‘

অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের এ বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হচ্ছে।‘

সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় গ্রহণ করায় সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে।

এদিকে, গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। তাই এখন থেকে তার পরিবর্তে ডব্লিউএইচও’র সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category