শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না’

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৩ Time View

মেসি-এমবাপ্পে-নেইমার ত্রয় নিয়েও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন লিভারপুলের সাবেক ফুটবলার মার্ক সিগ্রেভস। তার মতে, শুধু তারকা ফুটবলার থাকলেই চলে না; ভারসাম্যপূর্ণ দল না হলে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা কঠিন।

একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার তীব্র আকাঙ্ক্ষা পিএসজির! দামি ট্রফি ক্যাবিনেটটা যে এখনও বর্ণহীনই রয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করেও স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা। কী না করেছে পিএসজি? কাড়িকাড়ি অর্থ ঢেলে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর নেইমারকে নিয়ে দল সাজিয়েছে। কিন্তু পিএসজিকে পথ দেখাতে পারেননি এ তিন সুপারস্টারও।

কাতার বিশ্বকাপের গোল্ডেন বল ও বুট জয়ী দুই তারকা মেসি-এমবাপ্পের কাঁধে চেপে এ মৌসুমে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠার স্বপ্ন দেখছিল প্যারিসিয়ানরা। কিন্তু তারাই এখন রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায়ের শঙ্কায়। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ব্যাকফুটে পিএসজি।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগের আগে বেশ চাপের মুখে ফরাসি জায়ান্টরা। সমালোচনার মুখে পড়েছেন ফুটবলাররা। ছাড় পাচ্ছেন না ক্লাবের মালিক নাসের আল খেলাইফিও। পিএসজির কৌশলে বিরক্ত ক্লাবটির সাবেক ফুটবলাররা। খোঁচা দিতে ছাড়ছেন না অন্যরাও। ‘স্পোর্টস টুডে’ নামক ইউটিউব চ্যানেলে সিগ্রেভস যেমন বললেন, ‘মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। শুধু তারকাদের সাইন করিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়। সর্বোচ্চ পর্যায়ে ম্যাচের পর ম্যাচ খেলে যাওয়ার মতো মানসিকতাও থাকতে হবে।’

ফ্রেঞ্চ লিগের মান নিয়েও প্রশ্ন তোলেন সিগ্রেভস। তিনি বলেন, ‘প্রতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক দল শিরোপা জেতার প্রতিযোগিতায় থাকে। চলতি মৌসুমে বুন্দেস লিগাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সে তুলনায় লিগ ওয়ান অনেক পিছিয়ে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category