শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারতের বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকলেও আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় এখনই আলোচনায় এসেছে বিষয়টি।

চলতি বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। এরপর ২০২৫ সালে আট দলের অংশগ্রহণে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আায়োজক হওয়ার কথা চূড়ান্ত ছিল দেশটির। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে।

পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ফলে পাকিস্তানে টুর্নামেন্টের আয়োজন করা হলে, সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে, টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা।


দীর্ঘ আট বছর পর আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল।
এসব জল্পনা-কল্পনার মধ্যে সম্ভাব্য সমাধান হিসেবে যা বলা হচ্ছে সেটি হলো, টুর্নামেন্টটি অন্য দেশে নিয়ে যাওয়া। ভারত সরকার যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাকিস্তানে অনুষ্ঠিত না হয়, তবে ধরে নেয়া হচ্ছে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করতে পারে পাকিস্তান। আর যদি পরিবর্তন হয়েই যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category